৭ম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ : ২০২১
৭ম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট : একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশি জব্বার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সে একজন ভালো খেলোয়াড় তুমি জিজ্ঞাসা করলে জব্বার তোমার কি হয়েছে? জব্বার বলল-গতকাল ব্যায়ম করতে যেয়ে ব্যাথা পেয়েছি। তুমি পাঠ্যবইয়ের আলোকে জেনেছ অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয়। এ বিষয়ে ২০০ শব্দের একটি প্রতিবেদন তৈরি কর। নমুনা সমাধান ২১ শে জুলাই, ২০১৮ বরাবর, প্রধান শিক্ষক বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয় দামপাড়া, চট্টগ্রাম। বিষয়: অতিরিক্ত ব্যায়ামের কুফল সম্পর্কে প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ১৮ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত আপনার আদেশ নং যাহার স্মারক বা.বা.উ.বি ০৯/২০২১ অনুসারে "অতিরিক্ত ব্যায়ামের কুফল" শিরোনামে প্রতিবেদন নিম্নে পেশ করছি। অতিরিক্ত ব্যায়ামের কুফল আমাদেত স্বাভাবিক জীবন যাপনের জন্য মানসিক প্রশান্তির পাশাপাশি শারীরিক শান্তিও প্রয়োজন রয়েছে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের কোন বিকল্প নেই। তাই নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন যে কারণে দেহের গঠন সুদৃঢ় হয় এবং মন সতেজ করে। কিন্তু অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। অধিক পরি...