সাধারণ জ্ঞান : বাংলাদেশ পরিচিতি

বাংলাদেশ পরিচিতি
সাংবিধানিক নাম - 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'।

ইংরেজি নাম - The People's Republic of Bangladesh.

রাজধানী - ঢাকা, এ পর্যন্ত ৫ বার হয়।

বাণিজ্যিক রাজধানী - চট্টগ্রাম।

জাতি হিসেবে - বাঙালি।

উপনিবেশ - ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করে।

স্বাধীনতা ও জাতীয় দিবস - ২৬ মার্চ।

বিজয় দিবস - ১৬ ডিসেম্বর।

রাষ্ট্রভাষা - বাংলা।

মোট সীমানা দৈর্ঘ্য - ৫,১৩৮ কি.মি।

সমুদ্র বন্দর - ৩টি (চট্টগ্রাম-১৮৮৭, মংলা-১৯৫০, পায়রা-২০১৬)।

স্থল বন্দর - ২৩ টি।

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও প্রশাসনিক পরিচিতি
বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি - কর্কটক্রান্তি রেখা।

সোয়াচ অব নো গ্রাউন্ড কিসের নাম - বঙ্গোপসাগরের একটি খাদের নাম।

বাংলাদেশ একমাত্র প্রবাল দ্বীপ - সেন্টমার্টিন।

বাংলাদেশের রাজনৈতিক জলসীমা - ১২ নটিক্যাল মাইল।

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ - ২ টি।

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল।

ভারতের কয়টি অঙ্গরাজ্য বাংলাদেশের সাথে - ৫ টি।

বাংলাদেশের কতটি জেলা ভারতের সাথে - ৩০ টি।

ভারতের কতটি জেলা বাংলাদেশের সাথে - ১০ টি।

মায়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে এসেছে - ৩ টি।

বাংলাদেশ ও ভারত বিভক্তকারী নদীর নাম - হাড়িয়াভাঙ্গা।

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা - ৩২ টি।

কোন জেলাটি বাংলাদেশ, ভারত এবং মায়ানমার তিন দেশের সাথেই আছে - রাঙ্গামাটি।

আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা - রাঙ্গামাটি।

প্রথম স্থানীয় সরকার গঠিত হয় কতটি জেলায় - ৩টি জেলায়।

*বাংলাদেশের বিভাগ কয়টি - ৮ টি।

কোন বিভাগের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নাই - বরিশাল।

*রংপুর বিভাগে জেলা আছে - ৮ টি।

শিক্ষার হার বেশি কোন জেলায় - বরিশাল।

কোন জেলায় বনভূমি সবচেয়ে বেশি - বাগেরহাট।

কোন বিভাগে বনভূমি বেশি - চট্টগ্রামে।

কোন বিভাগে বনভূমি কম - রাজশাহী।

মধুপুর ও ভাওয়ালের গড় কতটি জেলা নিয়ে গঠিত - ৩ টি।

বাংলাদেশের ১ম জাদুঘর কোথায় - বরেন্দ্রজাদুঘর।

বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় - চট্টগ্রাম।

উত্তরের জেলা কোনটি - পঞ্চগড়।

পশ্চিমের জেলা কোনটি - চাঁপাইনবাবগঞ্জ।

দক্ষিণের জেলা কোনটি - কক্সবাজার।

পূর্বের জেলা - বান্দরবান।

উত্তরের থানা - তেতুলিয়া।

পশ্চিমের থানা - শিবগঞ্জ।

দক্ষিণের থানা - টেকনাফ।

পূর্বের থানা - থানচি।

উত্তরের শেষবিন্দু - বাংলাবান্ধা।

পশ্চিমের শেষবিন্দু - মনকষা।

দক্ষিণের শেষবিন্দু - ছেড়াদ্বীপ।

পূর্বের শেষবিন্দু - আখাইন ঠং।

সাংস্কৃতিক রাজধানী - কুষ্টিয়া।

শিক্ষার রাজধানী - রাজশাহী।

উপজাতীদের জেলা - ৩ টি।

বাংলাদেশের জাতীয় সংসদের ১নং আসন - পঞ্চগড়।

বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন - বান্দরবান।

টেলিভিশন কেন্দ্র - ২ টি।

*ভূ-উপগ্রহকেন্দ্র অফিস - ৩৫ টি।

*মোবাইল কোম্পানি - ৬ টি।

বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস - কৃষি।

বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে - তেল।

বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত - কক্সবাজার।

*স্টক একচেঞ্জ - ২ টি।

গ্রীনিচমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য - ৬ ঘন্টা।

ভারতের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য - ৩০ মিনিট।

পাকিস্তানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য - ১ ঘন্টা।

বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী - বি.জি.বি।

ভারতের সীমান্ত রক্ষা বাহিনী - বি.এস.এফ।

(নোটঃ- * চিহ্নিত অংশগুলো সময়ের সাথে অনেকসময় পরিবর্তন হয়ে থাকে।)

আজিবুল হাসান
২৯ মার্চ, ২০২১

Comments

Popular posts from this blog

প্রবন্ধ রচনা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - PDF

প্রবন্ধ রচনা : অধ্যবসায় (30+ Points) - PDF

Dialogue about importance of physical exercise - PDF