সরল সুদ/Simple Interest : শুধু মূলধনের উপর সুদ কিন্তু সুদের সুদ না। তাই এখানে আসল
কখনো বাড়ে না।
চক্রবৃদ্ধি সুদ/যৌগিক সুদ/Compound Interest : মূলধনের সুদের পাশাপাশি সুদের টাকার উপর পুনরায় সুদ।
অর্থাৎ সুদের সুদ।
সরল মুনাফা
(Simple Interest)
সুদকষার গাণিতিক সমস্যাগুলো অনেকের কাছে জটিল মনে
হলেও প্রকৃতপক্ষে এই অধ্যায়টি অনেক সহজ, এমনকি এই অধ্যায়ের কিছু সমস্যা খাতা-কলম
ছাড়াই করা সম্ভব। কিভাবে সম্ভব তা বোঝার জন্য নিচের আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে
ধাপে ধাপে বোঝার চেষ্টা করতে হবে।
সুদ/মুনাফা কাকে বলে?
আসল বা মূলধনের উপরে যে অতিরিক্ত টাকা প্রদান করা হয়।
সুদ/মুনাফা নির্ণয়ের সূত্র,
মোট সুদ = আসল $\times$ সময় $\times$ সুদের হার $\times$ ১⁄১০০
আসল/মূলধান কাকে বলে?
যে টাকা প্রথমে জমা বা ঋণ দেয়া হয়।
আসল/মূলধন নির্ণয়ের সূত্র,
আসল = মোট সুদ⁄সময় $\times$ সুদের হার $\times$ ১০০
সুদ/মুনাফার হার কাকে বলে?
১০০ টাকায় ১ বছরে যত টাকা সুদ/মুনাফা দেয়া হয়।
বার্ষিক সুদ/মুনাফার হার নির্ণয়ের সূত্র,
সুদের হার = মোট সুদ⁄সময় $\times$ আসল $\times$ ১০০
সময় কাকে বলে?
আসল/মূলধন যত দিনের জন্য ঋণ হিসেবে দেয়া হয়।
মোট বছর/সময় নির্ণয়ের সূত্র,
সময় = মোট সুদ⁄আসল $\times$ সুদের হার $\times$ ১০০
লক্ষ্য করুন :সূত্রগুলোতে সবসময় মোট সুদ উপরে থাকে।
সুতরাং, নিচের এই একটা সূত্র মুখস্ত রেখে অন্য সকল সূত্র নির্ণয় করা যায়
$I=Pnr$
এখানে,
$I$ = Interest or Total Interest / মোট সুদ
$P$ = Principal / আসল
$n$ = Number of year / বছর
$r$ = Rate or Yearly Interest Rate / বাৎসরিক সুদের হার
এখন বীজগণিতীয় ক্যালকুলেশন করে অন্য সূত্রগুলোও নির্ণয় করি :
$I=Pnr$ মোট সুদ নির্ণয়ের সূত্র
বা, $Pnr=I$
বা, $P=\frac{I}{nr}$ আসল নির্ণয়ের সূত্র
বা, $r=\frac{I}{Pn}$ সুদের হার নির্ণয়ের সূত্র
বা, $n=\frac{I}{Pr}$ বছর বা সময় নির্ণয়ের সূত্র
কিছু বিষয় বুঝার আছে :
সুদের হার ($r$) সাধারণত $\%$ হিসেবে লিখা থাকে, যেমন : $2\%$, $5\%$, $10\%$, $15\%$, $3.5\%$, $0.5\%$
উপরের তালিকা অনুসারে সুদের হার ($r$) এর মান যদি উপরের টেবিলের মত শতকরা মান সূত্রে ব্যবহার করতে চাই তবে উপরের সূত্রগুলোর শেষে ১০০ গুণ করে প্রয়োগ করতে হবে। যেমন :
$I=Pnr \times \frac{1}{100}$
বা, $Pnr \times \frac{1}{100}=I$
বা, $P=\frac{I}{nr} \times 100$
বা, $r=\frac{I}{Pn} \times 100$
বা, $n=\frac{I}{Pr} \times 100$
আর সুদের ($r$) এর মান যদি উপরের টেবিলের মত দশমিক মান সূত্রে ব্যবহার করতে চাই তখন সূত্রগুলোকে নিচের মত প্রয়োগ করতে হবে।
$I=Pnr$
বা, $Pnr=I$
বা, $P=\frac{I}{nr}$
বা, $r=\frac{I}{Pn}$
বা, $n=\frac{I}{Pr}$
তবে এই ক্ষেত্রে দশমিক থাকে বিধায় ক্যালকুলেটর ছাড়া মান নির্ণয় সময় সাপেক্ষ
ব্যাপর, তাই উপরের মত Percetage(%) Value প্রয়োগ করে সূত্রের শেষে ১০০ গুণ করে
ক্যালকুলেটর ছাড়া মান নির্ণয় সহজ।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় :
সুদাসল $(C)$ = সুদ + আসল $(I+P)$
এখানে, $C$ = Capital বা সুদাসল বা মুনাফা-আসল একত্রে
বা, আসল $(P)$ = সুদাসল - সুদ $(C-I)$
বা, সুদ $(I)$ = সুদাসল + আসল$(C-P)$
চক্রবৃদ্ধি মুনাফা/যৌগিক মুনাফা
(Compound Interest)
চক্রবৃদ্ধি সুদ বা যৌগিক মুনাফা কী?
চক্রবৃদ্ধি সুদ হলো সুদে উপর সুদ। অর্থাৎ যখন কোনো সুদ মূলধনের সাথে যুক্ত হয়ে যায় এবং সেই সুদের টাকার টাকার উপরও সুদ প্রদান করতে করা হয় তখন তাকে চক্রবুদ্ধি সুদ বলে।
যেমন : ১০০ টাকার ১০% হারে প্রথম বছরের সুদ হবে ১০ টাকা, প্রথম বছর শেষে বছর সুদ+আসল সহ হবে ১১০ টাকা। সুতরাং দ্বিতীয় বছর ১১০ টাকার ১০% হারে সুদ হবে ১১ টাকা হবে। তৃতীয় বছর (১১০+১১) = ১২১ টাকার উপর ১০% হারে সুদ ১২.১০ টাকা, এইভাবে পরবর্তী বছরগুলোও নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে ৩ বছরে মোট সুদ পাওয়া গেল ১০+১১+১২.১০=৩৩.১০ টাকা।
সরল সুদ ও চক্রবুদ্ধ সুদের মধ্যে পার্থক্য কী?
সরল সুদে সুদের উপর আবার সুদ হিসাব হয় না। সব সময় আসল একই থাকে।
যেমন : ১০০ টাকার ১০% হারে প্রথম বছরের সুদ হবে ১০ টাকা, দ্বিতীয় বছর আবার ১০০ টাকার ১০% হারে সুদ হবে ১০ টাকা হবে। তৃতীয় বছরও ১০০ টাকার উপর ১০% হারে সুদ আবার ১০ টাকা, এইভাবে পরবর্তী বছরগুলোও নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে ৩ বছরে মোট সুদ পাওয়া গেল ১০+১০+১০=৩০ টাকা।
চক্রবৃদ্ধিতে সুদের উপর সুদ নির্ণয় করতে হয় বিধায় সরল সুদের তুলনায় চক্রবুদ্ধিতে সুদ বেশি পাওয়া যায়।
সরল সুদে প্রথম বছর যত টাকা সুদ পাওয়া যাবে, ৫০ বছর পরও তত টাকাই সুদ পাওয়া যাবে। কিন্তু চক্রবুদ্ধতে প্রতি বছর তার আগের বছরে সুদাসলের উপর সুদ নির্ণয় করতে হয় বিধায় যত বেশি বছরের সুদ নির্ণয় করা হবে তত সুদ বেশি হবে।
সরল মুনাফায় ঋণ গ্রহীতা লাভবান হন। পক্ষান্তরে চক্রবুদ্ধিতে ঋণ দাতা লাভবান হন।
↬ বিশ্বসম্মোহনী নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার ↬ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ভূমিকা : বিশ্বসম্মোহনীদের নামের তালিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাগ্রে। তিনি সগৌরবে সম্মোহনিতার আসনে সমাসীন। তবে হ্যাঁ, সম্মোহনিতা হচ্ছে অত্যাকর্ষণজানিত মোহিনীশক্তি যা যুগে যুগে কোনো না কোনো ব্যক্তিত্বে প্রকাশ পায়। আর এসব ব্যক্তিত্বের আঙুলের ইশারায় পৃথিবীর বুকে মহাবিপ্লব সংঘটিত হয়। ফলে গোটা মানবজাতির মুক্তি আসে। এটি বস্তুত ব্যক্তিত্ব ও নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলির সমন্বিত রূপ। জন্ম ও পারিবারিক পরিচয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ সাবেক ফরিদপুর আর বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান। শিক্ষাজীবন : ১৯২৭ সালে জাতির জনক বঙ্গবন্ধুর বয়স ৭ বছর তখন তাঁকে স্থানীয় গিমাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। তারপর ৯ বছর বয়সে অথাৎ ১৯২৯ সালে তাঁকে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি করা হয়। পরে তিনি মিশনারি স্কুলে পড়ালেখা করেন। কি...
↬ ছাত্রজীবনে অধ্যবসায়ের গুরুত্ব ↬ ছাত্রজীবন ও অধ্যবসায় রচনা : অধ্যবসায় (২টি রচনা) - PDF ভূমিকা : “জীবনের প্রতি অধ্যায়/ চাই দৃঢ় প্রত্যয়, চাই ঘাত–প্রতিঘাত/ লৌহ কঠিন সত্য হৃদয়।” কবিতার এই ছত্রেই লুকিয়ে আছে অধ্যবসায়ের সারাংশ। তাই বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, “Our life is full of struggle.” অর্থ : আমাদের জীবন সংগ্রামপূর্ণ। জীবনে সাফল্য লাভের একমাত্র হাতিয়ার হলো অধ্যবসায়। এটি মানুষের একটি মহৎ গুণ। তাই জগতে যে অধ্যবসায়ী সে–ই জীবনযুদ্ধে জয়ী হতে পারে। কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা করার নাম অধ্যবসায়। তাইতো কবির উচ্চারণ, “পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখ শতবার।” কবির এ উদ্দীপনামূলক বাণীই অধ্যবসায়ের মূলকথা এবং সাহস যোগায় তাকে। সত্যিকার অর্থে কাজে বিফলতা সত্ত্বেও অসাধ্য কাজটি সুসম্পন্ন করার জন্য অবিচল উৎসাহ, দৃঢ় সংকল্প, অসীম ধৈর্য— সবই অধ্যবসায়। অধ্যবসায় ছাড়া পৃথিবীতে কোনো মহৎ কাজ সাধিত হয় না। অধ্যবসায় কী ? : অধ্যবসায় শব্দের অর্থ চেষ্টা বা সাধনা করা। কৃতকার্যতার জন্যে বারবার চেষ্ঠা করার নাম হল অধ্যবসায়। ডা. লুৎফর রহমানে...
Write a dialogue between you and your friend about the importance of physical exercise. Manik : Hi, Shafi. How are you? Shafi : Not so good, friend. I’m sick. Manik : What happened? Shafi : I don’t know, but I often have weakness in my limbs. Manik : Don’t you take physical exercise regularly? Shafi : Exercise? Oh, no. I'm not interested in it. Is it necessary? Manik : Certainly. Shafi : How? Please explain. Manik : You know, physical exercise is the systematic movement of the limbs of our body. Shafi : I know it, but what is its benefit? Manik : Well. Regular exercise makes your body strong and active. It keeps your blood circulation normal. Shafi : OK. That’s all? Manik : No. If you avoid physical exercise, your body will get rusty. You will feel uneasy all the time. Understood? Shafi : Yeah. You’re right. Manik : Remember, a sound mind lies in a sound body. So, if you wa...
Comments
Post a Comment