ভাবসম্প্রসারণ : পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় / পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়, / বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, / আগুনে পুড়িয়া মরে পিপীলিকার দল।

পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়
পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়,
বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল,
আগুনে পুড়িয়া মরে পিপীলিকার দল।

মূলভাব : বাংলায় অতি প্রচলিত প্রবাদ, ‘পিপীলিকার পাখা উঠে মরিবার তরে’। এ সংসারে নিজের যা আছে তা নিয়েই সবার সন্তুষ্ট থাকা উচিত। কারণ স্রষ্টা যখন সৃষ্টি করেছেন তখন তিনি সমস্ত কিছুই নিজের ইচ্ছেমতো দিয়েই সৃষ্টি করেছেন।

সম্প্রসারিত ভাব : তিনি পাখির ডানা সৃষ্টি করেছেন উড়বার জন্য। পাখি এ ডানায় ভর করে নীলাকাশে উড়তে পারে। এ পাখিদেরকে আকাশে উড়তে দেখে পিপীলিকা ঈর্ষাকাতর হয়ে ঈশ্বরের কাছ থেকে উড়ার জন্য পাখা চেয়ে বসল। এর ফল হল মারাত্মক। কারণ পিঁপড়ের পাখা হওয়ার পর সে উড়ে আগুনে ‍পুড়ে মরতে লাগল। পাখাই হল তাদের সর্বনাশের কারণ। কিন্তু তারা যদি তাদের আগের অবস্থায় সন্তুষ্ট থাকত তাহলে আগুনে পুড়ে এভাবে অকালে প্রাণ হারাতে হতো না। অতিরিক্ত কোন কিছুই আশা করা ভালো নয়। বেশি বড় বাড়লে গাছ ঝড়ে ভেঙে পড়ে, অতি ছোট হলে ছাগলে মুড়ে খায়। অতি দর্পে জগতের বড় বড় ক্ষমতাশালী রাজাধিরাজ যে কি রকম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার খবর আমাদের সকলেরই জানা আছে। তাই প্রত্যেক মানুষেরই নিজের অবস্থায় সন্তুষ্ট থাকা উচিত। মনুষ্যত্বের বৃহৎ পরীক্ষায় ঈর্ষাকাতর হয়ে পরের অনুকরণ করলে বিপদ বাড়ে। দেশীয় ঐতিহ্যবিভিক্ত অক্ষম পরাণুকরণ কোনদিনই আমাদের সম্মানীয় আসনে প্রতিষ্ঠিত করবে না।

তাই প্রত্যেক মানুষের উচিত, নিজের যা আছে তা নিয়ে সুখে থাকা। এবং অন্যকে অনুকরণ না করা।

Comments

  1. মানুষের চাহিদা আকাশের সমান

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

প্রবন্ধ রচনা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - PDF

প্রবন্ধ রচনা : অধ্যবসায় (30+ Points) - PDF

Dialogue about importance of physical exercise - PDF